ইঞ্জিনিয়ারিং পরামর্শ · অর্ণব ব্যানার্জি
ফ্রন্টএন্ড আধুনিক করুন। রিলিজ চলতে থাকুক।
Angular ও পুরোনো ওয়েব অ্যাপ আধুনিক করতে, ফ্রন্টএন্ড আর্কিটেকচার উন্নত করতে আর প্রোডাক্টের সত্যিকারের কোনও পরিবর্তনে AI কাজে লাগাতে আমি ইঞ্জিনিয়ারিং টিমকে সাহায্য করি।

একসঙ্গে কাজের তিনটি উপায়
প্রতিটি কাজ শুরু হয় একটি ওয়ার্কফ্লো দিয়ে। কোডে হাত দেওয়ার আগে ঠিক করে নিই কতটা কাজ করব আর আপনার টিমকে কী কী যাচাই করতে হবে।
পুরোনো ও Angular অ্যাপের আধুনিকীকরণ
পুরোনো Angular বা ওয়েব অ্যাপ আপগ্রেড করতে হবে, অথচ ব্যবহারকারীরা রোজ সেই অ্যাপের উপর নির্ভর করেন।
মাইগ্রেশন নিয়ে কথা বলুনকাজের শেষে যা পাবেন
- জরুরি রুট, ডিপেন্ডেন্সি আর যে আচরণগুলো বজায় রাখতে হবে, তার তালিকা।
- ধাপে ধাপে মাইগ্রেশনের পরিকল্পনা, সঙ্গে নতুন ব্যবস্থায় যাওয়ার ও প্রয়োজনে পুরোনো ব্যবস্থায় ফেরার পথ।
- মাইগ্রেট করা একটি রুট বা ওয়ার্কফ্লো। আচরণ আর দেখতে কেমন, দুটোই মিলিয়ে দেখার পরীক্ষা আপনার টিম আবার চালাতে পারবে।
আগের কাজের উদাহরণ
একাধিক Angular ভার্সন পেরিয়ে AngularJS থেকে আধুনিক Angular-এ যাওয়ার কাজে নেতৃত্ব দিয়েছি। Drupal-এর ৬,০০০-এরও বেশি পেজ মাইগ্রেট করার সময় সাইটম্যাপ ধরে অটোমেটেড ভিজ্যুয়াল রিগ্রেশন পরীক্ষা চালিয়েছিলাম।
ফ্রন্টএন্ড আর্কিটেকচার রিভিউ
ড্যাশবোর্ড, শেয়ার করা কম্পোনেন্ট লাইব্রেরি বা জটিল ওয়ার্কফ্লোয় কিছু বদলালে অন্য কোথাও কী ভাঙবে, তা বোঝা কঠিন হয়ে পড়ছে।
আর্কিটেকচার রিভিউ নিয়ে কথা বলুনকাজের শেষে যা পাবেন
- যে ওয়ার্কফ্লো দেখব, সেখানে কোন কম্পোনেন্ট, স্টেট ও API-র দায়িত্ব কোথায়, তার মানচিত্র।
- অগ্রাধিকার অনুযায়ী আর্কিটেকচারের সিদ্ধান্তের নথি আর একটি কাজ করা উদাহরণ, যাতে কোডে বদলটা দেখা যায়।
- সংশ্লিষ্ট স্ক্রিনে কীবোর্ড ও বিভিন্ন মাপের স্ক্রিনে ব্যবহার যাচাই, সঙ্গে পারফরম্যান্সের প্রাথমিক মাপ।
আগের কাজের উদাহরণ
একটি SaaS ডিজাইন সিস্টেমের জন্য ছোট, নির্দিষ্ট কাজের Angular কম্পোনেন্ট API তৈরি করেছি। ডেটা-ভরা একটি এন্টারপ্রাইজ ইন্টারফেসে টেবিল, ফিল্টার আর সারি ধরে কাজ করার দায়িত্ব আলাদা করেছি।
AI-সহায়তায় ডেলিভারির পাইলট
প্রোডাকশন কোডে AI ব্যবহার করে দেখছেন, আর কাজের সীমা ঠিক করা, রিভিউ ও যাচাইয়ের একটা পদ্ধতি চান যা টিম আবার ব্যবহার করতে পারবে।
AI ডেলিভারি পাইলট নিয়ে কথা বলুনকাজের শেষে যা পাবেন
- প্রোডাক্টে একটি বাস্তব পরিবর্তন। কী হলে কাজ গ্রহণযোগ্য হবে আর এজেন্ট কোডের কতটা বদলাতে পারবে, তা লিখে রাখা হবে।
- আবার ব্যবহার করার মতো রিকোয়ারমেন্ট ও টাস্ক টেমপ্লেট। এজেন্টের কী তথ্য দরকার আর সিদ্ধান্ত কার হাতে, দুটোই তাতে থাকবে।
- নির্দিষ্ট টেস্ট ও ব্রাউজারে যাচাইয়ের প্রমাণ, সঙ্গে যিনি রিলিজের অনুমোদন দেবেন তাঁর জন্য রিভিউ চেকলিস্ট।
আগের কাজের উদাহরণ
SaaS ফ্রন্টএন্ডের কাজে রিকোয়ারমেন্ট, নির্দিষ্ট সীমার মধ্যে এজেন্টের কাজ, ব্রাউজারে যাচাই আর মানুষের হাতে রিলিজ রিভিউ কীভাবে একসঙ্গে চলে, তা AI-first ডেলিভারির কেস স্টাডিতে দেখিয়েছি। উদাহরণগুলো থেকে সংবেদনশীল তথ্য বাদ দেওয়া হয়েছে।
কী বদলাতে চাইছেন?
প্রোডাক্টটা কী আর কোথায় আটকে আছেন, তা নিয়ে দু-চার লাইন লিখলেই কথা শুরু করা যায়।
মেসেজে যা জানাতে পারেন
- প্রোডাক্ট বা ওয়ার্কফ্লোটি কী এবং এখন কোন প্রযুক্তি ব্যবহার করছেন।
- কোথায় আটকে আছেন আর কোন জিনিসগুলো চালু রাখতে হবে।
- কী ফল চান আর কবে নাগাদ দরকার।